আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ

 

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা বের করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে নেতাকর্মীদের ঢল নেমেছে ঢাকার রাস্তায়। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ শোভাযাত্রা শুরু হয়। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে যাত্রাটি শেষ হবে।

এর আগে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় আসতে দেখা গেছে। দুপুর থেকে তারা রমনা শাহবাগ এলাকায় মিছিলসহ জড়ো হতে থাকেন।

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আয়োজনে এ শোভাযাত্রায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও তাদের শাখা সংগঠনের নেতাকর্মীরা এই আয়োজনে অংশ নিয়েছেন।

একদিক থেকে শুরুর ঘোষণা এলেও অপরপ্রান্ত প্রায় ধানমন্ডি ছুয়েছে। দীর্ঘ মিছিল রাজধানীজুড়ে বিজয়ের আবহ তৈরির পাশাপাশি জনভোগান্তিও সৃষ্টি করেছে।

মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ