আগামীকাল সোমবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল সোমবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ

 

রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আগামীকাল সোমবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এদিকে বিএনপির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অন্যান্য সময় সাধারণত আওয়ামী লীগ সভাপতিসহ দলটির অন্যদের দাওয়াত দিলেও এবার আমন্ত্রণ জানানো হয়নি। তবে অন্য রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ