আগামী নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোচনের’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোচনের’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

 

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খালেদ বলেছেন, ‘আগামী নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোচনের নির্বাচন। বাংলাদেশ পুলিশ একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ।’

রোববার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেরায় পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে।’

জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের জন্য নবীন পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারবৃন্দ ও টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও প্রশিক্ষণার্থীদের পরিবারের সদস্যরা।

টিআরসি ৫৫ ব্যাচে ৮১৫ জন পুলিশ সদস্য তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ