আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ : মেয়র আরিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ : মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত। তাই শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরোও বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মেধা দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল এনে তোমাদের মুখ উজ্জ্বল এবং স্কুলের সুনাম অর্জন করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।

তিনি সোমবার (২৭ ফ্রেরুয়ারি) সকালে সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শিমুল চক্রবর্ত্তী পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, ওপেন স্কাউট গ্রুপ সিলেট সিটি কর্পোরেশনের মো. ওয়াহিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম, পুখরাজ মৌলি সুলতানা, সহকারী শিক্ষক সাইফুল্লাহ খান, পপি দাস, হীরক চক্রবর্ত্তী, আখলাক হোসেন, পপি রানী দাস, উর্মিলা দেব পূর্ণিমা, জয়নাল আবেদীন, সাইফুল্লাহ খান, সুমি খানম, রুবেল দাসসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য রাখেন হালিমা আক্তার ও মুন্না আহমদ। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্রছাত্রীদের ক্রেষ্ট হাতে তোলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ