আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে ঢাকায় ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে ঢাকায় ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদের নেতৃত্বে মিছিলটি রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালের সামনের প্রধান সড়ক থেকে শুরু হয়ে কল্যাণপুর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।

খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। নির্বাহী আদেশে ২০২০ সাল থেকে তিনি শর্তসাপেক্ষে নিজ বাসায় রয়েছেন। আজিজুল বারী হেলাল ডুমুরিয়া থানার একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন লাভের পর গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা আদালতে আত্মসমর্পণ করলে খুলনার জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম আজিজুল বারী হেলালসহ ৮ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতা আকরাম আহমেদ বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই এই ফ্যাসিবাদী সরকার তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। আজিজুল বারী হেলাল ভাইকে আদালতের ঘাড়ে বন্ধুক রেখে জামিন বাতিল করেছে এই ভোটারবিহীন সরকার।’

তিনি অবিলম্বে খালেদা জিয়া ও আজিজুল বারী হেলালসহ সব নেতাকর্মীর মুক্তি আবেদন জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ