আজ আমার আনন্দের দিন, ভোটদান শেষে প্রধান উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ আমার আনন্দের দিন, ভোটদান শেষে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজে তার ভোটদান শেষ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ বাংলাদেশের মানুষের মুক্তির দিন। আমার জীবনের মহা আনন্দের দিন। আজ আমাদের সব দুঃস্বপ্নের অবসান হয়েছে।’

এ সময় সবাইকে মোবারকবাদ জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ