আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ

 

দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নাইটিঙ্গেল মোড় থেকে বিজয়নগর হয়ে পুনরায় নাইটিঙ্গেল মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। এ সময় তারা আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার আহ্বান জানান।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান ও নাছির উদ্দীনের নেতৃত্ব বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফারুক আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জান শিপন প্রমুখ। এছাড়া মহানগর উত্তর ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান শশীসহ দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ