আড়াইহাজারে ইয়াবাসহ আ’লীগ নেতা ও মেয়রের চাচাতো ভাই গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে ইয়াবাসহ আ’লীগ নেতা ও মেয়রের চাচাতো ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৫০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী মিশু সিকদারকে (৪৫) গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার (৯ আগষ্ট) রাতে উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতাকৃত মিশু শিকদার (৪৫) রামচন্দ্রদী গ্রামের আরাফাত আলী শিকদার এর ছেলে ও গোপালদী পৌর সভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল হালিম সিকদারের চাচাতো ভাই।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান বলেন, গ্রেফতারকৃত মিশু সিকদার সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁিক দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিল। প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। পরে একাধিক সোর্স এর মাধ্যমে নিশ্চিত করে পুলিশের একাধিক টিম মিশু সিকদারের বাড়ী ঘেরাও করে ফেলে। এই সময় তার বাড়ী তল্লাশী করে ২৫০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
তাকে গ্রেফতারের ফলে এলাকায় স্বস্থির ফিরে এসেছে। অভিযোগ রয়েছে, রামচন্দ্রদী গ্রামের ৩০টির মতো মাদক ব্যবসায়ীদের আস্থানা রয়েছে। এই গ্রামে প্রতিনিয়ত অভিযান করার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ