আড়াইহাজারে বিএনপির নেতাসহ তিন বাড়িতে আবারো ডাকাতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
আড়াইহাজাওে আবারো তিন বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) গভীররাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে বিএনপি নেতা আহসান হাবিব, ব্যবসায়ী আঃ হেকিম ও মজিবুল্লাহ এর বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়।
ডাকাতদল দেশীয় অস্ত্রসজ্জিত ১৮-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা আহসান হাবিব জানান, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার বৈইলারকান্দি এলাকায় তার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একতলা ভবনের কেচি গেটের তালা ভেঙে প্রবেশ করে এবং ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ডাকাতরা ভয়ভীতি দেখিয়ে নগদ ৪০ হাজার টাকা এবং ৭/৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এর পর ডাকাত দল ব্যবসায়ী আঃ হেকিম ভূঁইয়া (৫৩)এর বাড়ীতে ঢুকে নগদ ৪৫/৫০ হাজার টাকা ও ৪/৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। সব শেষ ডাকাতদল মজিবুল্লাহর বাড়ীতে ঢুকে নগদ ১০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্নালংকার নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দুবৃর্ত্তরা হানা দিচ্ছে। মানুষের নিরাপত্তা দিতে আড়াইহাজার থানার পুলিশ চেষ্টা করছেন। আড়াইহাজার উপজেলার মানুষের নিরাপত্তায় আমিও রাতে টহল দিচ্ছি।
ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, কয়েকটা দিন রাতে জনগণকে সজাগ থাকতে হবে। পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা করছে। রাতের পুলিশের টহল বাড়ানো হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। স্থানীয়রা দ্রæত ডাকাতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে গত বুধবার রাতে তিন বাড়ী এবং শুক্রবার রাতে এক বাড়ীতে ডাকাতি হয়।
জনতার আওয়াজ/আ আ