আড়াইহাজারে মহিলা দলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে মহিলা দলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার এর নেতৃত্বে শনিবার (২৩ ডিসেম্বর) দুপরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আড়াইহাজার বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় পারভীন আক্তার বলেন, নির্বাচন কমিশনের অবৈধ ঘোষিত তফসিল দেশের মানুষ প্রত্যাখান করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী দিনে অসহযোগ আন্দোলনের মাধ্যমে ৭ জানুয়ারী ২০২৪ সালের অবৈধ সরকারের পাতানো ও সাজানো এক দলীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগনকে ভোট বর্জনের আহŸান জানান তিনি ।
এই সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, আড়াই হাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব শহীদুল্লাহ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খোকন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ