আড়াইহাজারে স্বামী বিদেশ তার নামে ফেক আইডি খুলে কুরুচিপূর্ণ পোস্ট : যুবক কারাগারে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে স্বামী বিদেশ তার নামে ফেক আইডি খুলে কুরুচিপূর্ণ পোস্ট : যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৩, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৩, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর ছবি ব্যবহার করে ‘স্বামী বিদেশ’ নামে ফেক আইডি খুলে বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট ও মন্তব্য করার অভিযোগে শিপন চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ জুলাই) অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ভুক্তভোগী আড়াইহাজারের গোপালদী পৌরসভার কলাগাছিয়া এলাকার লতা রানী আইসিটি আইনে মামলা করেন। গ্রেপ্তার শিপন একই এলাকার রবিন্দ্র চন্দ্র দাসের ছেলে।
ভুক্তভোগী লতার রানী বলেন, আমার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি নিয়ে ফেইক আইডি খুলে শিপন। সেই আইডি থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য ও পোস্ট করে আমার মানহানি করে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ভুক্তভোগী আইসিটি আইনে মামলা করার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ