আত্মসমর্পণ করে কারাগারে মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি : জাতীয় মানবাধিকার সমিতির
মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশেষ প্রতিনিধি
দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আপোষহীন সংগ্রামী মজলুম জননেতা মাহামুদুর রহমানকে নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের কৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ বলেন, মজলুম জননেতা মাহামুদুর রহমান গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিলো।তিঁনি কলমকে হাতিয়ার হিসেবে নিয়ে দৈনিক আমারদেশ পত্রিকায় যখন মুখোশ উম্মোচন করে একের পর এক সাহসী সম্পাদকীয় লেখা শুরু করেছিলেন তখন তৎকালীন ফ্যাসিবাদী শাসকদল দৈনিক আমারদেশ পত্রিকা অফিসে নগ্নভাবে হামলা চালায় এবং আমারদেশ পত্রিকা বন্ধ করে দেয় এবং মজলুম জননেতা মাহামুদুর রহমান সহ সাংবাদিক ওলিউল্লাহ নোমানকে গ্রেফতার করে। সেই সময় বিচারক মজলুম জননেতা মাহামুদুর রহমান কে সত্যি স্বীকার করে ক্ষমা চাইতে বলেছিলেন। কিন্তু সংগ্রামী,সাহসী মজলুম নেতা সেদিন ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং নিজের অবস্থান থেকে একচুল নড়েননি।এভাবে সাধারণ মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নেন তিঁনি।দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে মুক্তি নিয়ে তিঁনি লন্ডনে গিয়েও খুনী সরকার এর রোষানলের শিকার হোন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয়কে হত্যাচেষ্টা মিথ্যা মামলায় অভিযুক্ত করে ৫ বছরের সাজা দেয়। অন্য আর একটি মিথ্যা মামলায় ২ বছরের সাজা দেয়। দীর্ঘদিন বিদেশে থাকার পর অসুস্থ মাকে দেখার জন্য দেশে ছুটে আসেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেন। নিম্ন আদালত তাঁকে জেলে প্রেরণ করেন। এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, এমন আজগুবি মিথ্যা মামলা চলতে পারে না।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ হস্তক্ষেপে এই মামলা গুলো দ্রুত প্রত্যাহার করা উচিত কারন বর্তমান প্রধান উপদেষ্টা তিঁনি নিজেও অবৈধ সরকারের বহু মামলা-মোকদ্দমার শিকার হয়েছেন।
নেতৃবৃন্দ দৈনিক আমারদেশ পত্রিকা সহ বন্ধ সকল চ্যানেল,নিউজ পেপার এবং অনলাইন নিউজ পোর্টাল খুলে দেওয়ার দাবি করেন।
জনতার আওয়াজ/আ আ