আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার রাতে নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগকে সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেন তিনি।

সিইসি জানান, প্রবাস থেকে ভোট দিতে হলে আউট অব কান্ট্রি ভোটিং এ রেজিস্ট্রেশন করতে হবে। এ লক্ষ্যে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে।

তিনি বলেন, অ্যাপটি ডাউনলোড করার পর ইন্সট্রাকশনাল ভিডিও দেখে রেজিস্ট্রেশনের প্রতিটি ধাপ সম্পন্ন করা যাবে। এ সময় এনআইডি কার্ড, পাসপোর্টের তথ্য ও প্রবাসের ঠিকানা দিতে হবে। অ্যাপে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

সিইসি আরও জানান, রেজিস্ট্রেশনের পর প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। ভোট প্রদান শেষে নির্দিষ্ট খামে তা ডাকযোগে ফেরত পাঠালেই ভোট বাংলাদেশে পৌঁছে যাবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, যারা বাংলাদেশি এবং প্রবাসে থাকেন, তারা যেন এই সুযোগটি কাজে লাগান। আমাদের সব প্রবাসী ভাইবোনকে রেজিস্ট্রেশনের আহ্বান জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ