আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীর ডিবি পুলিশের হাতে গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীর ডিবি পুলিশের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত ২০ মামলার আসামী আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীরকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। সোমবার রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত আলমগীর হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ২১ জানুয়ারি ও পহেলা ফেব্রæয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেফতার করা হলেও মুল হোতা আলমগীর ডাকাত পলাতক ছিলো। সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর শেখের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০ টি অধিক মামলা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ