আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে। তারা যেন অযথা সড়কে ভীড় না করে, লেখাপড়া নষ্ট না করে সেই আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত শিক্ষার্থীদের কথা শুনতে চাচ্ছেন। রাস্তায় তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আর নেই। তাদের প্রতি অনুরোধ তাদের দাবি আমারা খেয়াল করছি।

তিনি বলেন, অনেকেই তাদের ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তাদের ষড়যন্ত্র পা না দিয়ে আন্দোলনে প্রত্যাহার করে নিক।

আন্দোলন চলতে থাকলে পুলিশ অ্যাকশনে যাবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কখন অ্যাকশনে যায়? জানমালের ক্ষতি করলে অগ্নিসংযোগ করলে জনদুর্ভোগ করলে তো পুলিশ বসে থাকবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ