আন্দোলন অনেকাংশে সফল : গয়েশ্বর - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলন অনেকাংশে সফল : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৮, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৮, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ

 

রোববার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ আয়োজিত গণ ইফতারে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চলমান আন্দোলন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই আন্দোলন ইতোমধ্যে অনেকাংশে সফল হয়েছে। জনগণ ৭ জানুয়ারির একতরফা ভোট বর্জন করে সরকারকে না বলে দিয়েছে। আন্তর্জাতিক মহলও একনায়কতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে। চলমান আন্দোলনের মুষলবৃষ্টিতে ভেসে যাবে এই অবৈধ শাসকগোষ্ঠী।

রোববার (৭ মার্চ) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ আয়োজিত এক গণ ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, গণতন্ত্র এবং অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের কারণে ’৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। স্বাধীনতার ৫২ বছর পর আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক এই আওয়ামী লীগ। এরা ক্ষমতার স্বার্থে দেশ বিক্রি করে দিতে পারে।

তিনি বলেন, আজকে ব্যাংকে টাকা নেই। এই টাকা তো ইঁদুরে খায়নি। কে খেল? সরকার এক নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।

গণতন্ত্রকামী তরুণ-যুবকদের হত্যা করেছে সরকার : ফখরুল
সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজউল্লাহ ইকবালের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামালউদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চের সিনিয়র সভাপতি আবু তালেব, সহ-সভাপতি নোটারি নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল হামিদ মামুন, সাধারণ সম্পাদক রেজওয়ান মাসুদ, উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর ইসলাম সায়েম প্রমুখ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ