আন্দোলন ঘিরে আমরা এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছি : চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলন ঘিরে আমরা এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছি : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। আমরাও এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছি।

সোমবার (২৯ জুলাই) দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি দেওয়া হয়েছে, তা পরিষ্কার। ছাত্রদের দাবির সঙ্গে আমরা একমত ছিলাম এবং আছি। যতক্ষণ পর্যন্ত এই অন্যায় জুলুমের বিচার না হবে, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এক প্রশ্নে তিনি বলেন, রাজনৈতিক দলীয় ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল, আছে। ছাত্র আন্দোলনেও আমাদের সঙ্গে একাত্মতা রয়েছে।

বিএনপির সঙ্গে সহযোগী হয়ে আন্দোলন করা হবে কিনা এমন এক প্রশ্নে দলটির আমীর বলেন, বিএনপি একটি প্ল্যাটফর্ম, তারা তাদের মতো করে আন্দোলন করছে। আমরা আমাদের মতো করে আন্দোলন করছি। ভবিষ্যতে যদি এক সঙ্গে আন্দোলনের পরিস্থিতি আসে, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ