আমরা আন্দোলনেও খেলবো, নির্বাচনেও খেলবো: ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা আন্দোলনেও খেলবো, নির্বাচনেও খেলবো: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বিএনপিকে জোর করে আনা হবে না। তবে নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, ‘আমরা আন্দোলনেও খেলবো, নির্বাচনেও খেলবো।’

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কেরানীগঞ্জে এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ এই কর্মসূচি পালন করে ঢাকা জেলা আওয়ামী লীগ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারকে হটাতে বিএনপি এখন পার্বত্য চট্টগ্রামসহ রোহিঙ্গা শিবির নিয়ে চক্রান্ত করছে। চক্রান্ত করে শেখ হাসিনাকে হটাবেন?’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ফখরুল সাহেব মনে রাখবেন ৭৫ আর ২০২৩ সাল এক নয়। ২০০১ আর ২০২৩ এক নয়। সেই অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর হবে না।’

বিএনপির নেতৃত্বাধীন জোটে ভাঙনের সুর বেজে উঠেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, আপনার দলও ভাঙবো না, আর জোটও ভাঙবো না। আপনারা সংকটে আছেন। আপনাদের জোট তাসের ঘরের মতো ভেঙে যাবে।’

বিএনপির খেলার দম ফুরিয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আন্দোলনেও খেলবো, নির্বাচনেও খেলবো। বিএনপি এখন খরার কবলে। খরার মধ্যে পড়েছে তারা। অসুস্থ হয়ে অচিরেই হাসপাতালে যাবে। নির্বাচনে না এলে আইসিইউতে যাবে।’

এ সময় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ওদের (বিএনপি) মতিগতি ভালো না। মতিগতি খারাপ। খারাপ বলেই উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। আপনাদের ওপর হামলা করেছে কে? তাদের আন্দোলনের গতি যত কমছে, তাদের অভিযোগ তত বাড়ছে।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ