আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। সম্মানের সঙ্গে আমাদের তা অতিক্রম করতে হবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপ-কমিটির মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি সন্ত্রাস এবং ষড়যন্ত্র করছে। এতে কিছু বিদেশিদের হাতও আছে। ১৬ তারিখের পর নেতাকর্মীদের নির্বাচনের মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, সোশ্যাল নেটওয়ার্কে আমাদের উপস্থিতি একেবারে নগণ্য। প্রয়োজনে বাইরের দুই একজনকেও যুক্ত করতে হবে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।

এ সময় জাতীয় নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ