আমরা পুলিশের চেনা আচরণে পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছি- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা পুলিশের চেনা আচরণে পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছি- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি ড. মো: আশরাফুর রহমান। এ সময় তাঁর সাথে ছিলেন জেলার নয়া পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর পুলিশ লাইনসে গণমাধ্যমকর্মীদের সাথে এই মতবিনিময় সভা করে নবনিযুক্ত ডিআইজি।

সভায় তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ পূর্নউদ্যোমে কাজ শুরু করবে। সে লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে পুলিশের টহল জোরদার করা হচ্ছে। আতঙ্ক কাটাতে তাদের সাথে কথা বলে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। মোট কথা, আমরা পুলিশের চেনা আচরণে পরিবর্তন আনতে চাই।

এ সময় ছাত্রজনতার আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ড. মো: আশরাফুর রহমান আরও বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দাবি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। গুম, খুনসহ সকল অপরাধ বিবেচনায় আনতে হবে। ২০২৪ সালের ছাত্রজনতার বিস্ফোরণ, দীর্ঘদিনের প্রেক্ষাপট। এতে মানুষ বাকরুদ্ধ অবস্থান থেকে মুক্তি পেয়েছে। আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে নিহত ও আহত পুলিশ সদস্যদের প্রতিও সম্মান ও সমবেদনা জ্ঞাপন করছি।

সভায় সাংবাদিক নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে ডিআইজি আরও বলেন, বর্তমানে পুলিশ কেন কাজ করছে না, তা আপনারা বুঝেন। আমরা চেষ্টা করছি, কাজ করছি। অনেক পরিবর্তন দেখবেন। পুলিশের প্রতি জনগনের যে আস্থা নষ্ট হয়েছে, আমরা তা ফিরিয়ে আনতে চাই। পুলিশ হবে আইনের। আইনের ধারায় যা আছে, পুলিশ হবে তা। কোন বাঁধায় আমরা পিছ পা হব না। মামলায় কোন মানুষ যেন হয়রানি না হয় তা খেয়াল রাখা হবে। পুলিশ বাদি হয়ে কোন মামলা করবে না। যে কোন মামলা তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ নগরীর যানজট সমস্যা নিরসনে সবার সহযোগীতা চাই। আপনাদের (সাংবাদিক) কলমের পূর্ন শক্তির ব্যবহার চাই। দেশের মানুষ বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। ভেঙ্গে পড়া প্রতিষ্ঠানগুলো আমরা মেরামত করতে চাই। এক্ষেত্রে সকল মহলের সহযোগীতা নিয়েই আমরা কাজ করতে চাই।

এ সময় জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে জেলার আইন শৃংঙ্খলা উন্নয়নে গনমাধ্যমসহ সকলের সহযোগীতা কামনা করছি। সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। শহরের সমস্যাগুলো চিহ্নিত করে নিরাপদ ময়মনসিংহ গড়তে চাই।

সভায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম ফকিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম, মো: শরীফুর রহমান, কমাডেন্ট পুলিশ সুপার খালিদ বিন নূর, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন। এতে গণমাধ্যমকর্মীসহ জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ