আমরা সমঝোতার নির্বাচন চাই : নুরুল হক নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা সমঝোতার নির্বাচন চাই : নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আগামীতে একটি সমঝোতার নির্বাচন চাই। গণ-অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলসমূহ সবাই মিলে একটি সমঝোতার নির্বাচন হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আগামী নির্বাচনে এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে, অন্য দলের প্রার্থী থাকবে না।

আবার অন্য আসনে গণ অধিকারের প্রার্থী থাকবে না, অন্য দলের প্রার্থী থাকবে। কারণ, আমরা চাই, গণ-অভ্যুত্থানের অংশীজনরা আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে ১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আগামীতে সেই গণ-অভ্যুত্থানের অংশীজনরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন করুক।
তিনি বলেন, এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দল মিলে আসন সমঝোতার আলাপ-আলোচনা করছি।

কিন্তু দেখা যায়, আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতিউৎসাহী ভূমিকার কারণে এই জাতীয় ঐক্য বিনষ্ট হতে যাচ্ছে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার মধ্য দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পাঁয়তারা চলছে। আমরা সেই ফাঁদে পা দেব না।
নুর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্ভর করছে।

এই নির্বাচনে যেন মানুষ উৎসবমুখর পরিশেষে ভোট দিতে পারেন। একটি অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়ে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য এই দেশের ছাত্র, শ্রমিক, জনতা, নাগরিকরা এই জুলাই-আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে। বন্দুকের নলের মুখে জীবন দিয়েছে। সারা বাংলাদেশে সাধারণ ছাত্র, যুবক-তরুণরা জীবন দিয়েছে, একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য।

সেই লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি।
তিনি আরো বলেন, আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলতে চাই। শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, যার আঙুলের ইশারায় পুরো বাংলাদেশ বসেছে আর উঠেছে। গত ১৬ বছরে খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতাদের জেলে নিয়েছে। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছে। সমস্ত বাংলাদেশকে তার নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে। জুলাই-আগস্টের ২ হাজার ছাত্র-জনতার হত্যাকাণ্ডসহ গত ১৬ বছরে সাড়ে ৫ হাজার মানুষকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে রাজনৈতিকভাবে মামলা-হামলা দিয়ে হয়রানি করেছে, গুম করেছে, খুন করেছে এবং আইনের আদালত দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। সেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসির রায় দিয়েছে।

দশমিনা-গলাচিপা আসনে নুরুল হক নুর নির্বাচন করবেন বলে জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ