আমাদের এই আন্দোলন, দেশরক্ষার আন্দোলন : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদের এই আন্দোলন, দেশরক্ষার আন্দোলন : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তারা এ দেশের জনগণের কথা চিন্তা করে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। ‘আমাদের এই আন্দোলন, দেশরক্ষার আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। ফয়সালা রাজপথেই হবে।’

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বুধবার নরসিংদীতে জেলা বিএনপির কার্যালয় চিনিপুরে জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মির্জা আব্বাস এসব কথা বলেন।

এসময় প্রস্তুতি সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন এর সভাপেিত্ব উপস্থিত ছিলেন, বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, জেলা বিএনপির সদস্য সচিব মন্জুর এলাহী, যুগ্ম আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল, ভিপি জলিল, অ্যাড. আব্দুল বাছেত, দ্বীন মোহাম্মদ দিপু, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির ইলিয়াস আলী ভূইয়া, জাহিদুল ইসলমা জাহিদ, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ