আমাদের পদযাত্রা আ'লীগের পতনযাত্রায় পরিণত হবে : সুলতান সালাউদ্দিন টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদের পদযাত্রা আ’লীগের পতনযাত্রায় পরিণত হবে : সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

 

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী শনিবার সারা দেশে মহানগরের প্রত্যেক থানায় থানায় শান্তিপূর্ণভাবে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি হবে আওয়ামী লীগের জন্য পতন যাত্রা। জাতীয়তাবাদী শক্তির সব নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণকে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। সবাইকে নিয়ে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগের পতনকে ত্বরান্বিত করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী শনিবার ঢাকা মহানগরের যুগপৎ কর্মসূচি পদযাত্রাকে সফল করতে এ সভার আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা, গণতন্ত্রকে পুনরুদ্ধার, খালেদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কঠোর আন্দোলন আসছে। এক দফার ওই আন্দোলনকে সফল করতে সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। চলমান আন্দোলনে ক্ষমতাসীনরা অনেক বাধা সৃষ্টি করবে। হামলা করবে, মামলা করবে। কিন্তু দলের নির্দেশনায় শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করতে হবে। দল যখন নির্দেশনা দেবে তখন পাল্টা আঘাত করতে হবে। সবকিছুর জন্যই সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সভায় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, আন্দোলনের বিকল্প নেই। সবাইকে কাঁধে কাঁধ রেখে রাজপথের আন্দোলনে ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর যুবদল আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু।
সব মহানগরের থানায় পদযাত্রা সফলে বিএনপির সমন্বয় টিম গঠন
মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলের সঞ্চালনায় এ সময় সংগঠনের অন্য নেতারা বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ