‘আমার জানাজায় যেন জামায়াত-শিবিরের কোনো নেতা উপস্থিত না থাকে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘আমার জানাজায় যেন জামায়াত-শিবিরের কোনো নেতা উপস্থিত না থাকে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন, তার মৃত্যুর পর যেন জামায়াত-শিবিরের কোনো নেতা তার জানাজায় উপস্থিত না থাকে। এ বিষয়ে সংগঠনকে নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবিদুর রহমান মিশু লেখেন, ‘মৃত্যুর আগে ছাত্রদল থেকে কী পেয়েছেন বা পাননি— সেসব হিসাব পরে করা যাবে। তবে মৃত্যুর পর তার একটি দাবি থাকবে, জানাজার নামাজে জামায়াত-শিবিরের কোনো নেতাকে উপস্থিত থাকতে দেওয়া যাবে না।’

তিনি আরও লেখেন, ‘আমার লাশ নিয়ে এই রাজনীতিটুকু যেন ছাত্রদল করে, সেই অনুরোধ রইল।’

পোস্টটি ঘিরে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর প্রতিক্রিয়াও দেখা যায়। এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সায়মন মন্তব্যে লিখেন, ‘তোর আগে আমার মৃত্যু না হলে এই ওসিয়তটুকু পূরণ করব।’

রাহাত শুভ নামে একজন মন্তব্য করেন, ‘দেশবিরোধী শক্তির প্রতি কতটা ঘৃণা ও ক্ষোভ হলে মানুষ এমন কথা বলে!’

এই পোস্টের বিষয়ে জানতে চাইলে মিশু বলেন, ৫ আগস্টের পর জামায়াত-শিবিরের পক্ষ থেকে তাকে উদ্দেশ্য করে যে ব্যক্তিগত চরিত্রহনন, রাজনৈতিক নোংরামি ও মুনাফেকির আচরণ হয়েছে, তা অত্যন্ত কষ্টদায়ক। এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে না ফেরার বিষয়েও তারা কন্সপিরেসি খোঁজে বলেও মন্তব্য করেন তিনি। এসব পরিস্থিতির কারণেই তিনি এমন পোস্ট দিয়েছেন বলে জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ