আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৩, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৩, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। শনিবার (২ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবে না যারা বলে, আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে।’

তিনি বলেন, ‘আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপাল রাইখা থাকে, আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবীরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে।

আমি বিশ্বাস করি, আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না। কারণ আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ