আমিরকে ধুয়ে দিলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। ঠোঁটকাটা স্বভাবের জন্য বলিউড তারকা হোক কিংবা রাজনৈতিক নেতা, কাউকে ছাড় দেন না তিনি। আর এ কারণে অনেকেই তাকে পছন্দ করেন না। তাতে কী? হিন্দুত্ববাদী এই অভিনেত্রী কোনোকিছুই কানে নেন না।
এদিকে এবার কঙ্গনা আমির খানের পেছনে লেগেছেন। সামাজিক মাধ্যমে কটাক্ষ করে দিয়েছেন পোস্ট। তিনি কী লিখেন, সেটা জানার আগে ঘটনার শুরুটা জেনে নেওয়া যাক।
সম্প্রতি শোভা দের নতুন বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। সেখানেই কথায় কথায় ওঠে শোভা দের বায়োপিক তৈরি হলে, সেই ভূমিকায় অভিনয় করবেন কোন অভিনেত্রী। আমিরের সোজা জানান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বা আলিয়া ভাট।
ঠিক সেই সময় শোভাই আমিরকে কঙ্গনার কথা মনে করিয়ে দেন। কঙ্গনা সম্পর্কে আমির বলেন, ‘কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানাধরনের চরিত্রতে অভিনয় করতে পারেন। তিনি অবশ্যই সঠিক বাছাই হবেন।’
তবে আমিরের মুখে এমন প্রশংসা শুনে মোটেই খুশি হতে পারেননি কঙ্গনা। বরং তাকে কটাক্ষ করে বলেন, ‘বেচারা আমির খান। অনেক চেষ্টা করেছেন নিজেকে লুকিয়ে রাখার। হয়তে আমির জানেন না, আমিই এমন অভিনেত্রী যে চারবার জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী সম্মান পেয়েছি।
তিনি আরও বলেন, ‘শোভা দের সঙ্গে আমার রাজনৈতিক চিন্তাভাবনার তফাৎ রয়েছে। তাও শোভা আমার অভিনয়ের প্রশংসা করেছে। শোভাকে ধন্যবাদ।’
কঙ্গনার এমন কটাক্ষের বিপরীতে এখন পর্যন্ত মুখ খোলেননি। তবে মি. পারফেকশনিস্টের অনুরাগীরা কঙ্গনার এই মন্তব্য মেনে নিতে পারেননি।
জনতার আওয়াজ/আ আ