আমি মানসিকভাবে বিবাহিত: দীঘি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি মানসিকভাবে বিবাহিত: দীঘি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ

 

মাত্র ৬ বছরে তাকে সিনেমার পর্দায় নিয়ে আসেন কিংবদন্তি নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ। সিনেমার নাম ‘কাবুলিওয়ালা’। প্রথম সিনেমায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেই নজর কাড়েন সবার। জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

তিনি প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলাতেই যিনি তারকা খ্যাতি পেয়েছেন। তবে সেটা এক যুগ আগের কথা। এখন দীঘি পরিণত। পূর্ণাঙ্গ নায়িকা হিসেবেও তার অভিষেক হয়েছে। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

সবমিলে ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন দীঘি। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় তিনি। প্রতিনিয়ত ছবি, ভিডিও পোস্ট করেন। সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চার অন্ত নেই।

শনিবার (২ জুলাই) ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নিয়েছেন দীঘি। সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এক অনুসারী দীঘির কাছে জানতে চান, ‘আপনি কি বিবাহিত?’

উত্তরে দীঘি বলেছেন, ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’

বোঝাই যাচ্ছে, মজার ছলে কথাটি বলেছেন দীঘি। আসলে বলিউড তারকা রণবীর কাপুরকে ভীষণ পছন্দ করেন তিনি।

কিছুদিন আগে যখন রণবীর বিয়ে করেছেন, তখন কষ্টে রাতে সারা রাত পেস্ট্রি খেয়েছিলেন অভিনেত্রী দীঘি। এই খবর নিয়ে কম আলোচনা হয়নি।

সে সময় দীঘি জানিয়েছিলেন, ‘এখনও আমার ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দেওয়া। আর তাঁর জন্য আমার ফোনে আলাদা একটা ফোল্ডার আছে; সেখানে সব রণবীরের ছবি।’

সম্প্রতি এক সাক্ষাৎকারেও নিজের ওয়ালপেপারে রণবীরের সেই ছবি দেখিয়েছেন দীঘি।

 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ