আমুর বাসভবন থেকে ডলারসহ ৫ কোটি টাকা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার-ইউরোসহ লাগেজ ভর্তি প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
পুলিশ জানায়, সোমবার ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন দেয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে টাকা উদ্ধার করেন।
জনতার আওয়াজ/আ আ