আরও ৪ কনটেইনারে রাসায়নিক আছে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরও ৪ কনটেইনারে রাসায়নিক আছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৬, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৬, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে থাকা আরও চারটি কনটেইনারে রাসায়নিক রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সেনাবাহিনী।

আজ সোমবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান।

আরিফুল ইসলাম বলেন, সেনাবাহিনী গতকাল রোববার থেকে দুর্ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসকে সহায়তা করা হচ্ছে।

আরিফুল ইসলাম আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আরও চারটি কনটেইনারে রাসায়নিক রয়েছে। যেসব কনটেইনারে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে, তা বন্ধের চেষ্টা চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বাকি কাজ করা হবে।’

এক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যরা কনটেইনার ডিপোর আশপাশের বিভিন্ন নালায় বালু দিয়ে বাঁধ দিয়েছেন, যাতে রাসায়নিক সমুদ্রে গিয়ে না পড়ে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ