আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

 

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে দলটি।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আরাফাত রহমান কোকো এ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এ কারণে তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে।’

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, আবু সাঈদ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার, বর্তমান সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, বর্তমান দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সহসাধারণ সম্পাদক কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, সাবেক সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা সিকদার, ছাত্রদলের সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, বর্তমান সহসভাপতি নাছির উদ্দিন নাছির প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ