আরো ২ মামলায় জামিন পেলেন জহির উদ্দিন স্বপন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরো ২ মামলায় জামিন পেলেন জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার

পন্টন ও রমনা থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় আজ হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন। এরমধ্যে পুলিশের পিস্তল ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলাও রয়েছে। এ নিয়ে বিএনপির এই নেতার বিরুদ্ধে দায়েরকৃত ৭ মামলার মাঝে ৪টিতে তিনি জামিন পেলেন। বাকী ৩ মামলায় জামিন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে পণ্ড করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ পর্যায়ের সকল নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। এ ধারাবাহিকতায় গত ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ