আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে পলক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে পলক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ভিডিওতে তাকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে হাঁটতে দেখা যায়।

সোমবার (১৫ জুন) প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় পলককে ট্রাইব্যুনাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় আশপাশে থাকা কয়েকজনকে ভিডিওটি ধারণ করতে দেখা যায়, যা পরে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, প্রকাশিত ভিডিওকে কেন্দ্র করে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে এবং নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায় ব্যবহারকারীদের মধ্যে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ