আর্জেন্টিনা ফুটবল লিগে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আর্জেন্টিনা ফুটবল লিগে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ

 

এবারের কাতার বিশ্বকাপ যেন বাংলাদেশ ও আর্জেন্টিনা মধ্যে সম্পর্কে অন্যরকম এক মাত্রা যুক্ত করেছে। লাতিন আমেরিকার দেশটির প্রতি বাংলাদেশে অগণিত মানুষের ভালোবাসার এক মাত্র উপলক্ষ ফুটবল। বাংলাদেশিদের আবেগ-উন্মাদনা ও ভালোবাসা এবারের কাতার বিশ্বকাপে পুরো বিশ্ববাসী দেখেছে। সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিও জেনেছেন বাংলাদেশের এই ভালোবাসার কথা। তাই বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে ভুল করেনি আর্জেন্টাইনরা।

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার অ্যাকাউন্ট থেকেও বাংলাদেশকে নিয়ে পোস্ট করা হয়েছিল।

এবার আর্জেন্টিনার এক লিগের ম্যাচের আগে বাংলাদেশের পতাকা নিয়ে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে। আর্জেন্টিনার লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি দিয়ে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’

বাংলাদেশকে কৃতজ্ঞতা জানানো নতুন কিছু নয়। কিছুদিন আগে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দীর্ঘ এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে কথা বলেছেন। বিশ্বকাপের সময় বাংলাদেশিদের ভালোবাসা দেখে সুদূর আর্জেন্টিনা থেকে এক সাংবাদিক এসে লাল-সবুজের দেশে আলবিসেলেস্তেদের প্রতি এতো আবেগ-মন্মাদনা সব কিছু দেখে একটি প্রতিবেদন তৈরি করে গিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ