আ'লীগকে এভাবে বাদ দিতে পারেন না: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগকে এভাবে বাদ দিতে পারেন না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। সেরকম ভোটের প্রস্তুতি চলছে, তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিতে পারেন না। আপনি বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ বাতিল করার পর থেকে ২৩ অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি।

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় দাবি করে জিএম কাদের বলেন, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে।

দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে উল্লেখ করে জিএম কাদের বলেন, শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি। আপনারাও টিকতে পারবেন না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে আমাদের পথে নামতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ