আ'লীগের কারণে বাংলাদেশ বিশ্বে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের কারণে বাংলাদেশ বিশ্বে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ সারা পৃথিবীর কাছে গণতন্ত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত। তাদের একদলীয় শাসনের কারণে বাংলাদেশ আজ সারা বিশ্বে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে মোহাম্মদপুর শংকর জামে মসজিদের পাশে জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নোমান বলেন, এ আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণ নিরাপদ থাকতে পারে না। তাদের অতীত ইতিহাস তাই বলে। তারা কখনো ভিন্নমত সহ্য করতে পারে না। স্বাধীনতার পরও এ আওয়ামী লীগ বিরোধীমতের হাজার হাজার তরুণসহ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। রক্ষীবাহিনী গঠন করে সাধারণ মানুষকে অমানসিকভাবে নির্যাতন করেছে। তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে গঠন করেছিল বাকশাল। আজও একই কায়দায় ক্ষমতাকে চিরস্থায়ী করতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ঘুমন্ত মানুষকে ডাক দিলে এক ডাকেই উঠে যায়। আর জেগে যে মানুষ ঘুমিয়ে থাকার ভান করেন তাকে ধাক্কা দিলেও ঘুম থেকে ওঠানো যায় না। আওয়ামী লীগ জেগে ঘুমাচ্ছে। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আত্মচিৎকার ঠিকই শুনতে পাচ্ছে। সরকার পতনের শব্দ ঠিকই কানে যাচ্ছে। কিন্তু তারা তা না শোনার ভান করে আছে।

এসময় বিএনপির সহপ্রচার কৃষিবিদ সম্পাদক শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন তালুকদার টুয়েল, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ