আ’লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপির মোশাররফ মঈন নজরুলকে আমন্ত্রণ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপির মোশাররফ মঈন নজরুলকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

 

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান।

শুক্রবার(২৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এসে আমন্ত্রণ জানায়।

আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তরের সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক আবু সায়েম এর নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এ সময় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, ‘আমাদের সব নেতারা কারাগারে। আমরা সম্মেলনে কিভাবে যাব।’ এর জবাবে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম বলেন, ‘এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি আমরা আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।’

এরপর প্রিন্স বলেন, ‘দলের হাই কমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’

আমন্ত্রণ পত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপি’র সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ