আ’লীগের নির্যাতন ক্ষমা করল জামায়াত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গত ১৫ বছরে জামায়াতে ইসলামীর ওপর আওয়ামী লীগ সরকার যে ‘নির্যাতন’ করেছে, তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কারও ওপর প্রতিশোধ নেবে না জামায়াত।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয়, তবে তাকে স্বচ্ছ আইনী প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা।
জামায়াতের আমীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বহু গুম খুন করেছে। মিথ্যা বিচার করে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে হত্যা করেছে। সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও ১৫ বছর কাজ করতে পারেনি। তাদের হত্যা, গ্রেফতারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সেই তালা খুলেছে।
জনতার আওয়াজ/আ আ