আ’লীগের প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার সচিবালয়ের সেতু মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত।
সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান তিনি।
এ সময় ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন ওবায়দুল কাদের। তখন চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তাকে অবহিত করেন।
জনতার আওয়াজ/আ আ