আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ছাত্রদলের নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক হামলার প্রতিবাদে আশুলিয়া মশাল মিছিল করেছে ছাত্রদল। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদ্য সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদল আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মশাল মিছিল করে।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ মশাল মিছিলে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, এই অবৈধ এখন পাগল হয়ে গেছে। তাই তারা বিরোধী দলের নেতাকর্মীদের তাদের সন্ত্রাসী দিয়ে জঘন্য ভাবে হামলা চালাচ্ছে। তারা বিএনপির সমাবেশে মানুষের উপস্থিতি দেখে ভয় পেয়েছে। আমার রাজপথে থেকে এসব হামলার জবাব দিবো ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ