আসছে ‘ভুল ভুলাইয়া ৩’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসছে ‘ভুল ভুলাইয়া ৩’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ

 

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’ অবশেষে একটি বড় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অক্ষয়ের ‘ভুল ভুলাইয়া’র দুর্দান্ত সাফল্য ও দর্শক চাহিদার ফলে দীর্ঘ ১৫ বছর পর ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পায়। এতে অক্ষয়ের পরিবর্তে অভিনয় করেছিলেন হালের সেনসেশান কার্তিক আরিয়ান। এটিও বছরের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বক্স অফিসে ঝড় তোলে। এবার ‘ভুল ভুলাইয়া ৩’ আনার ঘোষণা দিলেন কার্তিক আরিয়ান। তৃতীয় কিস্তিতেও কার্তিকই থাকছেন প্রধান ভূমিকায়। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ