আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করেছে বিএনপি। বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, বিএনপি নেতা সাদেকুর রহমান, সোলায়মান কবির, লিয়াকত আলী, প্রেস ক্লাব সভাপতি সামিউল মনির প্রমুখ।

বক্তারা বলেন, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আংশিক অংশ নিয়ে সাতক্ষীরা-৪ সংসদীয় আসন গঠিত ছিল। কিন্তু নতুন খসড়ায় আশাশুনি ও শ্যামনগরকে একত্র করে একটি সংসদীয় আসন করা হয়েছে, যা আমরা মানি না। আমরা পূর্বের সীমানায় ভোট গ্রহণ চাই।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যা ও অন্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে। এতে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনেও পরিবর্তন এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ