আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি’র ডাকা দশম দফার অবরোধের সমর্থনে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ। মিছিলটি দুপুর একটায় ধানমন্ডি-২৭ এর লেক সংলগ্ন সাম্পান মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ আই হাসপাতালের সামনে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল (রয়েল সর্দার), সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারি আজিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মেহেদী হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারিক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র-সহসভাপতি মোঃ মোখলেসুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, কাজী কাওসার, সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ওমর,

সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল হোসেন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদল, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রিমু হোসেন, ছাত্রনেতা ফরহাদ হোসেন, সাব্বির আহমেদ, মফিজুল ইসলাম, সুমন হোসেন, সজিব আহমেদ, সোহাগ বিশ্বাস, কাদের আহম্মদ, সানাউল্লাহ রবিন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আজাদ হোসেন, সুজন চন্দ্র দাস, আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ইমরান, সহ-সাংগঠনিক সম্পাদক ইজাহার মজুমদার, জাহিদুল ইসলাম, ছাত্রনেতা হিমেল ও লুৎফুর, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আজম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রনেতা, মিলন, জাকির, হিরু, মাহবুবুর রহমান শাহিন, লালবাগ থানা ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাঈমুল ইসলাম হৃদয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা মোঃ ফরিদুল ইসলাম হৃদয় সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ