আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই: প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই, বুচার অব বাংলাদেশ।

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে ভারতীয় গণমাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে, রিকশা চালকদেরকে, শ্রমিকদেরকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম আসামি হচ্ছেন তিনি (আসাদুজ্জামান খান)। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিয়ে যারা নিউজ করছে, তাদের মানটা আপনি বোঝেন। এটা একটা বড় ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ ব্রুচারকে প্ল্যাটফর্ম দেয় না। আসাদুজ্জামান খান কামাল ইজ অ্যা ব্রুচার অব বাংলাদেশ।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেছেন। রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন ওই নির্বাহী আদেশের অন্তর্ভুক্ত থাকবে না। এজন্য প্রধান উপদেষ্টা ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এ সহায়তা অব্যাহত থাকবে। আজ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তখন এ ধন্যবাদ বার্তা তাদেরকে জানিয়েছেন।

এরপরই প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইউএসএইডের মূল সাহায্য আসে রোহিঙ্গা নিয়ে। সাত বছর ধরে রোহিঙ্গাদের একটি বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে, তাদের জন্য যুক্তরাষ্ট্র ২ বিলিয়ন ডলারের বেশি দিয়েছে। আমরা আশা করছি তাদের কন্ট্রিবিউশন চলমান থাকবে। এতে কোনো ধরনের প্রভাব পড়বে না। এটা ৯০ দিনের জন্য করা হয়েছে। আর বাংলাদেশে ডোনেশন আগে থেকেই অনেক কমে গেছে। বাংলাদেশে এর বড় কোনো প্রভাব পড়বে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ