আস্তে কমেন্ট করুন’, যাদেরকে ট্রোল করলেন স্বস্তিকা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আস্তে কমেন্ট করুন’, যাদেরকে ট্রোল করলেন স্বস্তিকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

স্পষ্টভাষীর জন্য পরিচিত টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্পষ্টতার জন্য বহুবার বহু জায়গায় উপহাসের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। তবে তাতেও বিন্দুমাত্র দমে যাননি তিনি।

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা শুধু পোস্ট করেন তা নয়, কেউ খুব ভালো বা খুব খারাপ মন্তব্য করলে সেটিকেও তুলে ধরেন তিনি।

এবারেও তার অন্যথা হলো না। এক নেটিজেনের তাড়াহুড়োয় করা কমেন্ট তুলে ধরে সেই ব্যক্তিকে সকলের সামনে উপযুক্ত শিক্ষা দিলেন অভিনেত্রী।

সম্প্রতি স্বস্তিকা একটি পোস্ট করে লিখেছেন, ‘একজন কমেন্ট বক্সে তাড়াহুড়ো করে আমায় একটা নির্লজ্জ বং হিরোইন না লিখে নির্লজ্জ ব্যাঙ হিরোইন লিখে দিয়েছে। বারবার বলি আস্তে কমেন্ট করুন, কিছুতেই শুনবে না। হি এর জায়গায় হে হয়ে গেলেই ব্যাস। পোষ্টের সঙ্গে একটি হাসির ইমোজিও যোগ করে দিয়েছেন তিনি।’

স্বস্তিকার এই অনবদ্য পোষ্টের কমেন্ট বক্সে অভিনেত্রীর বুদ্ধির তারিফ করেছেন নেট পাড়ার বাসিন্দারা।

স্বস্তিকার মতো স্টাইল অথবা লাইফ স্টাইল, কোনটাই মানুষ বেছে নিতে পারেন না বলেই হয়তো এইভাবে বারবার আঘাত করে কথা বলেন তারা। তবে এই সমস্ত কমেন্ট শুনে অভিনেত্রীদের বিন্দুমাত্র কিছু এসে যায় না, তা বারবার তিনি নিজেই প্রমাণ করে দেন এমন এক একটি পোস্টের মাধ্যমে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ