আাগামী দিনে সরকার পতনের আন্দোলন আরো জোরালো হচ্ছে: ভিপি মাহবুব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আাগামী দিনে সরকার পতনের আন্দোলন আরো জোরালো হচ্ছে: ভিপি মাহবুব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের জরুরী সভায় সভাপতির বক্তব্য রাখছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে এসেছে। আাগামী দিনে সরকার পতনের আন্দোলন আরো জোরালো হচ্ছে। তাই চলমান আন্দোলন কর্মসূচিতে বেগম জিয়ার ভ্যানগার্ড স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরের থানা পর্যায় ৪ মার্চ পদযাত্রা সফল করতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে জরুরী সভা পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।

সভায় বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির। সদস্য কামরুজ্জামান দিপু, বেলাল আহমদ, দেওয়ান রেজা মজিদ, মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, মেহেদী হাসান সপু, রায়হান আহমদ, মো. সামাদ হোসেন, সেলিম মিয়া, সোলেমান খাঁ, গোলাম রাব্বানি, ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা, সোবহান আজাদ, আব্দুস সালাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ