আড়াইহাজারে অপমৃত্যু মামলার ৭১ দিন পর ময়নাতদন্তের রির্পোটে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে অপমৃত্যু মামলার ৭১ দিন পর ময়নাতদন্তের রির্পোটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর গ্রামের মোশারফের আত্মহত্যার বিষয়ে দায়েরকৃত ইউডি মামলাটি ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে হত্যা মামলায় রূপ নিয়েছে। চলতি বছরের আড়াইহাজারে অপমৃত্যু মামলা রূপ নিলো হত্যা মামলায়।
২৯ জুন সকালে মোশারফের ঝুলন্ত লাশ চালাকচর গ্রামের লৌঘার চকের চিউর গাছতলা নামক স্থানে একটি আমগাছের ডাল থেকে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার দুই মাস ৯ দিন পর ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ি ঘটনা হত্যাকান্ড বলে উল্লেখ করে নিহতের বড় ভাই মনজুর বাদী হয়ে ৬ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২৮ জুন বিকেল ৪টার দিকে মামলার বাদীর ভাই মোশারফ (২৮) বাড়ি থেকে ঘুরতে যাওয়ার নাম করে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ২৯ জুন সকালে বাড়ির সামনে আমগাছের উঁচু ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোশারফের দেখে স্থানীয়রা পুলিশ সংবাদ দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়। ওই সময় আড়াইহাজার থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ডাক্তার শেখ ফরহাদ মোশারফকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রিপোর্ট প্রদান করেন। ফলে ৬ সেপ্টেম্বর রাতে আড়াইহাজার থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলাটি হত্যা মামলয়ায় রূপ নেয়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনাটি সন্দেহজন ছিল। ময়নাতদন্তের রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষায় ছিল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ি অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নিয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ