ইইউ’র ১৫০ পর্যবেক্ষক জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়: ইসি সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউ’র ১৫০ পর্যবেক্ষক জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়নের ১৫০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি উল্লেখ করেন, পর্যবেক্ষক সংস্থা দফায় দফায় আসবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের মূল্যায়নকারী টিমের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন মূল্যায়নকারী দল কয়েকটা বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছেন বলে উল্লেখ করেন সচিব।

তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমাদের একটি সমঝোতা স্মারক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সভা হবে ১৫০ জন নির্বাচন পর্যবেক্ষক আসার প্রসঙ্গে।

ভোটকেন্দ্র, গোপন কক্ষে প্রবেশ এবং ভোট গণনার সময় উপস্থিত থাকা যাবে কি না এমন বিষয়গুলো জানতে চেয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন মূল্যায়ন কারী দল।

ইতোমধ্যে এই প্রাক-নির্বাচন মূল্যায়নকারী দলটি চট্টগ্রাম এবং রংপুরের সৈয়দপুর অঞ্চল ঘুরে দেখেছেন বলে উল্লেখ করেন তিনি।
সিডিউল ঘোষণার পর থেকে তারা বিভিন্ন সময়ে এই প্রতিনিধি দল আসতে চান বলে জানিয়েছেন ইসি সচিব।

ইসি আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনের শেষে গেজেট হওয়া পর্যন্ত কীভাবে রেজাল্ট প্রকাশ করা হয় সেটাও দেখতে চান তারা।

আমাদের কাজের অগ্রগতি নিয়ে টিমটি সন্তুষ্টু। আমাদের ভোটার তালিকা আপডেপসহ নানা কাজের বিষয়ে তারা জানতে চেয়েছেন। নতুন ভোটারদের নেওয়ার বিষয়টি নিয়ে তারা খুশি। তারা সব কিছু দেখে গেছেন সামনে একটা দল আবারও আসবে বলে জানিয়ে গেছে দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ