ইফতার ও দোয়া অনুষ্ঠিতমঞ্জুর হোসেন ঈসার বাবা-মা এর জন্য দোয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইফতার ও দোয়া অনুষ্ঠিতমঞ্জুর হোসেন ঈসার বাবা-মা এর জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২২, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২২, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয় ইফতার ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার পিতার ৪৭ তম মৃত্যু বার্ষিকী ও মাতা ছায়েরা বেগম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা মো.মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা এড রফিকুল ইসলাম মাসুম,দেলোয়ারা ইব্রাহিম কুমকুম ফকির, ড. শাহ মোহাম্মদ সেলিম রেজা চৌধুরী, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকার সংগঠক মইনুর রশীদ চৌধুরী, মো.হারুনুর রশিদ,গোলাম ফারুক মজনু,মনিরুল ইসলাম মনির,সুমন হাওলাদার সহ প্রমুখ।


স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক এম শফিক উদ্দিন অপু।
আলোচনা সভা শেষে খুলনা খালিশপুরে কৃতি সন্তান মঞ্জুর হোসেন ঈসার পিতা নুর হোসেন আশরাফীর ১৩ রমজান ৪৭ তম মৃত্যু বার্ষিকী এবং তার মাতা গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ মৃত্যু বরণ করছেন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য ইফতার এর আয়োজন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ