ইয়েমেনে ক্ষুদার্ত মানুষের সংখ্যা পৌনে ২ কোটি মানুষ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইয়েমেনে ক্ষুদার্ত মানুষের সংখ্যা পৌনে ২ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

যুদ্ধ, সংঘাত ও দরিদ্রপীড়িত ইয়েমেনে ক্ষুদার্ত রয়েছেন অন্তত ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ। যার মধ্যে ১০ লাখের বেশি শিশু রয়েছে। বুধবার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান টম ফ্লেচার।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে মানবাধিকার প্রধান আরও বলেন, ইয়েমেনে ৫ বছর বা তারও কম বয়সী শিশুর অনেকে তীব্র পুষ্টিহীনতায় ভুগছে।

যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী সেপ্টেম্বরে অভুক্ত মানুষের সংখ্য্যা ১ কোটি ৮০ লাখ পেরিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অপরদিকে পুষ্টিহীনতায় ভোগার সংখ্যা ১২ লাখ ছাড়াতে পারে। যার প্রভাবে অনেক মানুষ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে যেতে পারেন।

ইয়েমেন আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। ২০১৩ সালে গৃহযুদ্ধ শুরু হলে ইয়েমেনের অর্থনীতি খারাপ থেকে আরও খারাপ হয়। সূত্র: এপি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ