ইলিশ ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইলিশ ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

ইলিশ মাছ ছিনতাইয়ের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজিব হোসেন দিপুকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) নগরীর ভাটিখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল সদর উপজেলার তালতলী বন্দরের মাছ ব্যবসায়ী কালু সিকদার বলেন, ‘আমার দুই কর্কশিট ইলিশ মাছ ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ওই মাছগুলো ভাটিখানা এলাকায় বসে আটক করে নিয়ে যান।

তখন আমি ঘটনাস্থলে গিয়ে দিপুকে পাই। আমার মাছগুলো ফেরত এনে দেওয়ার কথা বলেন। কিন্তু তা ফেরত না দেওয়ায় আমি থানায় অভিযোগ করি।’

নগরী ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাজা মিয়া জানান, ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আমির খসরু, মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠু ও দিপু ৫ আগস্টের পর থেকে এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে পুকুর ভরাটসহ বিভিন্ন কর্মসূচি নামে চাঁদাবাজি ও মাছ ছিনতাই করেন।

তিনি আরো জানান, বিষয়গুলো মহানগর বিএনপি ও পুলিশকে জানালে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। সর্বশেষ ইলিশ মাছ ছিনতাইয়ের অভিযোগে দিপুকে আটক করা হয়। এখন বাদীকে অভিযোগ না দিতে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল নিশাত বলেন, ‘রাজিব হোসেন দিপু নামের একজনকে আমরা হেফাজতে নিয়েছি।

তবে যে মাছ ব্যবসায়ীর মাছ আটক করার অভিযোগ করেছেন তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ